ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের এক পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ১১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পঠিত

Oplus_131072

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল গ্রাম থেকে তাহেরা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ অক্টোবর শুক্রবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি পুকুরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত নিহত তাহেরা বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত আবু তালেবের মেয়ে।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম গণমাধ্যম কর্মীদের কে জানান, পরিবারের তথ্য অনুযায়ি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাহেরা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ওই পথে যাওয়ার সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তিনি মারা যান। এব্যাপারে নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের এক পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫