ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের সকল পেশাজীবি ও শিক্ষার্থীরা চাচ্ছেন প্রতিষ্ঠানটি উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবি তুলছেন, অন্যদিকে কাতলামারী গ্রামের বাসিন্দারা চাচ্ছেন প্রতিষ্ঠানটি কাতলামারীতে হোক এ জন্য তারা আন্দোলনে নেমেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তারা দাবি জানান—যদিও এলাকাটি নদীভাঙন কবলিত, অনুন্নত সড়ক যোগাযোগ ও নিরাপত্তা সংকটে ভুগছে, তবুও স্থানীয় শিক্ষার্থীদের জন্য কলেজটি কাতলামারীতেই স্থাপন করতে হবে।

এর আগে গত রোববার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর এলাকার বাসিন্দারা। তারা সরকারি নীতিমালা তুলে ধরে বলেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে হতে হবে। সদর এলাকায় হাসপাতাল, থানা, প্রশাসন, ব্যাংক, বাজার ও সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে উপজেলা বাসীর মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বলছেন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কলেজের জায়গা চূড়ান্ত ফয়সালা করা একান্ত অপরিহার্য।

ট্যাগস :

গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫