ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন ‎

‎ মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৯৫ বার পঠিত

‎গাইবান্ধায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন করা হয়। উক্ত মেলায়
‎পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এ স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় এক সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১১ আগস্ট) সকালে স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ আয়োজনে আয়োজনটির সূচনা হয় সাদা কবুতর উড়িয়ে।
‎
‎পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি মাওলানা মোঃ জোবায়ের আহম্মেদ,ইমাম কালেক্টরেট মসজিদ। গীতা পাঠ করেন দ্বীপ মুন্সী, সহকারী পুরোহিত, শ্রীশ্রী কালীবাড়ি মন্দির।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশেদ আলম, এবং সামাজিক বন বিভাগের রংপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম ও সামাজিক বন বিভাগের গাইবান্ধা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
‎
‎বক্তারা বলেন,পরিকল্পিত বনায়ন কেবল পরিবেশ সংরক্ষণ নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও অনন্য ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সতেজ বাংলাদেশ গড়তে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
‎
‎মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বৃক্ষমেলা চলবে আগামী এক সপ্তাহব্যাপী।
‎

ট্যাগস :

গাইবান্ধায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন ‎

আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫