ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময় সভা

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১০০ বার পঠিত

গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে মানবাধিকার সংগঠন ‘অবলম্বন’-এর কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন–গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনায় অংশ নেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী,ডাবিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফ’র নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস এবং হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।

আলোচকরা বলেন,গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। জেলার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত ও প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি ও প্রকাশ করা হবে।

সভায় মানবাধিকার কর্মী,নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫