ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবহন কতৃপক্ষের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‎‎ মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৮৬ বার পঠিত

গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবহন কতৃপক্ষের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
‎
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ),গাইবান্ধা সার্কেলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
‎
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আল মামুন, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. রবিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন,জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাফিক পুলিশের ইনচার্জ আলতাফ হোসেন এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতা মাহামুদ হোসেন লিটনসহ আরও অনেকে।
‎
সভায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী এবং পথচারী সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, সঠিক গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চললেই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা সম্ভব।
‎
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
‎

ট্যাগস :

গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবহন কতৃপক্ষের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫