‘গণতন্ত্র পুনরুদ্ধারের সর্ব শেষ লড়াই সামনে’ বিএনপি নেতা হারুন
- আপডেট সময় : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৬০ বার পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারের সর্ব শেষ লড়াই সামনে রয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশে একটি অংশগ্রহণ মূলোক ও সুষ্ঠ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে অন্তবর্তীকালীণ সরকার।
আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই সরকারকে সহযোগীতা করতে হবে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী পথসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করে ইতিমধ্যে আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা যেসমন্ত কুচক্রী মহল রয়েছে। তারা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্যে সামনে যদি অন্তরায় হয়। সেই সমস্ত চক্রান্তকারীদের আমরা আইনের হাতে সপর্দ্দ করবো। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা মো. তারেক রহমানের কাছে আমরা আহবান জানাবো । আগামীতে যে নির্বাচন হবে। গত ১৭ বছর যারা মাঠে থেকে কাজ করেছে। তাদের মধ্যে থেকে যেন রাজবাড়ী-২ আসনের জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থী চুড়ান্ত করা হয়। ১৭ বছর যারা মাঠে থেকে কাজ করেছে। তাদের মধ্যে যাকেই মনোনয়ন দিক না কেন ? আমরা জীবন বাজি রেখে তার পক্ষে নির্বাচন করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবো।
দিবসটি উপলক্ষে দুপুর ২টার দিকে পাংশা থানা মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্যাম্পুষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় পথশভা অনুষ্ঠিত হয়।
এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, হাফিজুল ইসলাম ও বিএনপি নেতা মো: জয়নালসহ উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ র্যালী ও পথসভায় উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















