ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গঙ্গাচড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মো: মেজবাহ মুহিব তাহসিন - বিশেষ প্রতিনিধি ;
  • আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৯ বার পঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পিঠা উৎসব বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ফেব্রুযারি) বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে পিঠা উৎসবে ছিলো তেল পিঠা, চিতই পিঠা, পুলি পিঠাসহ নানান পদের পিঠা প্রদর্শন এবং বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়। বসন্ত বরণ উপলক্ষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, এমপির প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, সমবায় অফিসার আবতাবুজ্জামান প্রমুখ।

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-শিক্ষক উৎসব উপভোগ করেন।

ট্যাগস :

গঙ্গাচড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪