খোকসা গার্লস স্কুলের গভর্নিং বডি নির্বাচনে যাচাই-বাছাই সম্পন্ন।
- আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার মিলন হোসেন খান মনোনয়নপত্র গুলো সকল প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই সম্পন্ন করেন গত ৫ নভেম্বর রবিবার বেলা ১১টায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন জানান, ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা,২০০৯ অনুযায়ী প্রিজাইডিং অফিসার মো: মিলন হোসেন খান একাডেমিক সুপার ভাইজার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খোকসা,কুষ্টিয়া ২৭ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, ৫ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর সকল পদে নির্বাচনের দিন ধার্য্য করেন। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সকল পদে জমা দেন ১১জন প্রার্থী। কিন্তু বাছাই পর্বে অভিভাবক শ্রেণির সদস্য পদে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়।বাতিলকৃত প্রার্থী হলেন, মো:হাফিজুল হক এবং সংরক্ষিত মহিলা অভিভাবক গ্রুপে দুইজনের মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। বাতিলকৃত প্রার্থী হলেন,পলি খাতুন। দাতা শ্রেণির সদস্য পদে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন,সাধারণ শিক্ষক শ্রেণির সদস্য পদে দুই জন মনোনয়ন পত্র জমা দেন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক শ্রেণির সদস্য পদে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন
তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে প্রার্থী বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মো: মিলন হোসেন খান ও একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,খোকসা, কুষ্টিয়া
৯ পদের বিপরীতে ৯ জন প্রার্থী বৈধ হলে নির্ধারিত দিনে নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হচ্ছে এবং ভোটের নির্ধারিত দিনের পরে বৈধ প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করা হবে।




















