ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসা গার্লস স্কুলের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পুলক সরকার- কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ২৪২ বার পঠিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, শিক্ষক প্রতিনিধি অনিরুদ্ধ বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ নাজমুস সালেহীন, এবং একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জানা যায়,বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের নিমিত্তে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রার্থীর তালিকা জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তিন জনের নাম জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে তিন জনের নাম যশোর বোর্ডে প্রেরণ করেন। সভাপতি পদে তিনজনই বিএনপির কর্মী। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। শেষমেশ যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে চুড়ান্ত অনুমোদন দেন।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন,যশোর বোর্ডের অনুমতি ক্রমে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

খোকসা গার্লস স্কুলের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫