খোকসায় সরকারের উন্নয়ন আলোচনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৫৪ বার পঠিত

বর্তমান সরকারের বিগত ১৫বছরের সাফল্য ও অগ্রগতি তুলে ধরার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় উন্নয়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০২’অক্টোবর) বিকেলে উপজেলার গোপগ্রাম ইউনিয়ন যুবলীগের আয়োজনে সাতপাখিয়া নতুন ঈদগাহ ময়দান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল্ মাছুম মুর্শেদ শান্ত।
গোপগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বাপ্পী বিশ্বাস রাজু সহ হাজারো নেতা কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে আল মাছুম মুর্শেদ শান্ত বর্তমান সরকারের নানা মুখি উন্নয়ন তুলে ধরেন। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের উৎসাহিত করেন।




















