ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসায় বোরো ধানের শস্য কর্তন উৎসব,খুশির দুলুনি কৃষকের প্রাণে

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৩৮ বার পঠিত

এখন বোরো মৌসুম। চারদিকে ধান মৌ মৌ ঘ্রাণ। মাঠ ভরা সোনালী ধানের ছড়া। দুলছে দখিন হাওয়ায়। এর সঙ্গে খুশির দুলুনি কৃষকের প্রাণে। স্বপ্ন দু’চোখ জুড়ে। সোনার ধান ঘরে আসবে। ভরে উঠবে গোলা। অতঃপর একটি বছর নিশ্চিন্তে পার করা। ইতোমধ্যে ফসল কাটা শুরু হয়ে গেছে।

তবে সরকারিভাবে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্টিয়ার খোকসায় বোরো ধান কর্তন উৎসব শুরু হলো রবিবার (৩০’এপ্রিল) বৈশাখের ঠিক মাঝামাঝি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আনন্দ যজ্ঞের আয়োজন করে। উপজেলা পরিষদের জমিতে ধান কাটার মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।

তবে এই এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০। তুলনামূলক কম সময় এবং কম খরচে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধ করার গুণসম্পন্ন এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশের অন্যান্য ধান আবাদ করতে সময় লাগে ১৫৫ থেকে ১৬০ দিন। সেখানে বঙ্গবন্ধু-১০০ ধান আবাদ করতে সময় লাগছে মাত্র ১৪৫ থেকে ১৪৮ দিন। তা ছাড়া অন্যান্য ধানের চেয়ে এর ফলনও ভালো।

বোরো ধান কর্তন উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বাবুল আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা: মো: কামরুজ্জামান সোহেল, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎকৃষ্ট জিংকসমৃদ্ধ এই বঙ্গবন্ধু ধান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

খোকসায় বোরো ধানের শস্য কর্তন উৎসব,খুশির দুলুনি কৃষকের প্রাণে

আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩