ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও সভা

পুলক সরকার,কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৯৬ বার পঠিত

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

রোববার (০৫’ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম ,ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল, বিলজানি দাখিল মাদ্রাসার সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

খোকসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও সভা

আপডেট সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫