ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খোকসায় বিএনপি নেতা রাজুর ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

পুলক সরকার, কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৭৬ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দলীয় কার্যালয় থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বাড়ির গেটের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
রাজুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে।
পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহতের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে উচ্চতর হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত নাফিজ আহমেদ খান রাজুর অভিযোগ, আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নিজের নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম বলেন, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি হামলাকারীদের গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটাতে দেখেন। প্রাণ বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করেও গুলি চালায় বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে পালিয়ে গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

খোকসায় বিএনপি নেতা রাজুর ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬