সংবাদ শিরোনাম ::
খোকসায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি
মোকাররম হোসাইন সাবু-খোকসা(কুষ্টিয়া):
- আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৭ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলাতেও পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি।
দিবসটি উপলক্ষ্যে প্রভাত ফেরি, সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেরসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহিদ দিবসের কর্মসূচির আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনভর নানান কর্মসূচী পালন করা হচ্ছে।
এ দিকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে দিবসের কর্মসূচি সুচনা করা হয়।



















