ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খোকসায় পল্লী চিকিৎসকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২৩৬ বার পঠিত

কুষ্টিয়ার খোকসার গ্রামের প্রকাশ্য বাজারের ওয়াশিম আকরাম নামের এক পল্লী চিকিৎসকের উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

২৭’নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসকে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় চিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন জানান, তার ছেলে এই হামলার সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। রাতে তার বাড়িতে পুলিশ এসেছিল। তাদের মুখে তিনি ঘটনা শুনেছেন। ওই পল্লী চিকিৎকের সাথে তার জমি-জমা নিয়ে বিরোধ আছে বলে স্বীকার করেন। তার (মেম্বরের) চাচা শ্বশুরের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, হামলার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় পল্লী চিকিৎসকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩