খোকসায় নির্বাচনি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি
- আপডেট সময় : ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৬১ বার পঠিত

রাত পোহালেই কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে পৌঁছে গেছে সকল সরঞ্জামাদি।
০৭’মে মঙ্গলবার দুপুরে উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় ভোটকেন্দ্রে।
নির্বাচনে ৬ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ১৬ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫২২ জন। নারী ভোটার রয়েছে ৫৭ হাজার ৪৮৬ জন। আগামীকাল ০৮’মে বুধবার ৫০টি ভোট কেন্দ্রে ৩৪২ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এম ফাহিম ফয়সাল জানান, উপজেলায় ৩৩টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে।




















