ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় গৃহবধূকে গুলি, পলাতক স্বামী 

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২০৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় রহিমা খাতুন সাগরিকা (২৩) নামের এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। 

২৯’ মে বৃহস্পতিবার রাত ১১টার পর উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের উথলি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এত দিন ঘটনাটি জানাজানি হয়নি। আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগ উঠেছে, একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন রহিমার স্বামী উথলি গ্রামের বাসিন্দা হাবিব প্রামাণিক। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

ঘটনার কয়েক দিন পর ০৩’ জুন সোমবার খোকসা থানায় মামলা করেন আহত গৃহবধূর শ্বশুর আসলাম প্রামাণিক। মামলায় আনিস শেখ নামের এক যুবককে আসামি করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

মামলার একমাত্র আসামীর বাবা আক্কাস শেখ জানান, মিথ্যা মামলায় তার ছেলেকে ফাঁসিয়েছে।

রহিমা খাতুন সাগরিকা বলেন, ‘আমাকে রাতে বাইরে ডেকে নিয়ে গুলি করেছে। মারার সময় সে(স্বামী) আর তাঁর অনেক লোকজন ছিলো। প্রথমেই আমাকে মারধর করে জমির কাগজে সই করে নেওয়া ও বাবার বাড়ি থেকে আনা এক লাখ টাকাও নিয়েছে।’

গুলির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, ‘মামলা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে কথা বলবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তা নিয়ে তদন্ত চলছে।’

খোকসায় গৃহবধূকে গুলি, পলাতক স্বামী 

আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪