ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় উপসহকারি কৃষি কর্মকর্তাদের লাঞ্চিতের অভিযোগ

পুলক সরকার-খোকসা(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৪:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৮৮ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারী সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির অভিযোগ উঠেছে কৃষকের বিরুদ্ধে।

জানা যায়, ০২’জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃষক মোহম্মদ আলী বিসিআইসি ডিলারের দোকান থেকে সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির সময় হাতে নাতে ধরা পরে। ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা অজুহাতে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফারুক হোসেনকে সরকারী কাজে বাধা প্রদান করে সাধারণ কৃষকরা। প্রায় এক ঘন্টা পর অবরুদ্ধ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্ধার করা হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই কৃষক বিসিআইসি ডিলারের কাছ থেকে সার কেনার পর আবার খুচরা দোকানে বিক্রি করে দেয়। এ সময় তারা উপস্থিত হয়ে ঐ সারের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে, সরকারী কাজে বাধা প্রদান করে এবং তাদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করে।

অভিযুক্ত কৃষক মোহম্মদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। তাকে ওই দিন (বৃহস্পতিবার) সকালে সারের স্লিপ দেওয়া হয়। তিনি সেই সার ডিলার আশরাফ আলীর ঘর থেকে কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাগিনা বাদশার কাছে দেনা থাকা সার ফেরত দিতে সেখানে সব সার নামান। এ সময় কৃষি অফিসের লোক তার বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ তুলে।

উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় এই ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় উপসহকারি কৃষি কর্মকর্তাদের লাঞ্চিতের অভিযোগ

আপডেট সময় : ০৪:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫