ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খুলে দেওয়া হল বান্দরবানের জনপ্রিয় দেবতাখুম পর্যটনকেন্দ্র

বান্দরবান প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৯৭ বার পঠিত

বান্দরবানে আবহাওয়া অনুকূলে আসায় আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, টানা কয়েক দিনের বৃষ্টির পর বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে আগের নিয়মে পর্যটকরা দেবতাখুমে ভ্রমণ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে সব পর্যটকের জন্য লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং গাইডদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার থেকে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে। তবে যদি আবারও আবহাওয়া খারাপ হয় কিংবা টানা বৃষ্টি শুরু হয়, তাহলে সাময়িকভাবে কেন্দ্রটি আবারও বন্ধ করে দেওয়া হবে।”
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে গত ২৫ জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
দেবতাখুম পর্যটনকেন্দ্রটি বান্দরবান সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। জেলা শহর থেকে চাঁদের গাড়ি বা অটোরিকশায় করে যাওয়া যায় রোয়াংছড়ি উপজেলার কচ্ছপলি পর্যন্ত। এরপর প্রায় ১ থেকে দেড় ঘণ্টা পায়ে হেঁটে আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্যে।
প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি বর্ষায় ঝুঁকিপূর্ণ হলেও, শুষ্ক মৌসুমে ভ্রমণপিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে। এখন আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে দেবতাখুম এলাকা।

ট্যাগস :

খুলে দেওয়া হল বান্দরবানের জনপ্রিয় দেবতাখুম পর্যটনকেন্দ্র

আপডেট সময় : ০৫:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫