ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনা-৬ আসনে জয়-পরাজয় নির্ভর করছে আ.লীগ ও সংখ্যালঘুদের ভোটে

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ না থাকলেও খুলনা-৬ আসন( পাইকগাছা-কয়রা) ভোটের মাঠে রয়েছে জয়-পরাজয়ের প্রভাব। ফলে নির্বাচনের জয়-পরাজয়ে খুলনা-৬ আসন নিয়ে চলছে নানা সমীকরণ।

চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দ্বিধায় ভোগছেন দলটির সাধারণ গ্রাম-গঞ্জের নেতাকর্মী ও সমর্থকরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয়ের মালা পরতে তাদেরকেই টার্গেট করছে জামায়াত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও কমিউনিষ্ট পার্টি।

আওয়ামীলীগের বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা কোন দিকে ঝুঁকে পড়বে, মূলত তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। মাঠের হিসাবে আসনের কয়রা উপজেলায় জামায়াতের শক্ত ভোট ব্যাংক রয়েছে, তবে পাইকগাছায় জামায়াত মনোনীত প্রার্থী ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই প্রার্থীর।

সাধারণ ভোটাররা বলেন, বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, এ আসনে নতুন প্রার্থী ও প্রার্থীর বাড়ি বাহিরের হওয়ায় ভোট ব্যাংক সুবিধা মত মজবুত করতে পারেননি। তবে অন্যদিকে জামায়াতের আবুল কালাম আজাদ, ২০১৪ সাল থেকে এ আসনে কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। কিন্তু সে নির্বাচন নিয়ে ও রয়েছে বিতর্ক।

এ আসনে পাঁচ প্রার্থী নির্বাচনি মাঠে তৎপর থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর মধ্যে হচ্ছে এমনটাই সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে। জামায়াত মনোনীত প্রার্থী এ আসনে দুই বার নির্বাচিত হয়েছে, জামায়াতের শক্ত অবস্থান থাকলে ও বিএনপি জয়েরমালা নিজেদের গলায় নিয়ে ধানের শীষের জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছ।

খুলনা-৬ আসন কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন ও পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন একটি পৌরসভার নিয়ে গঠিত। এ আসনে ২০২৬ সালে হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ৪ লাখ ২৩ হাজার ১৩১ জন।যাদের মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৮৭৯ জন ও নারী দুই লাখ ১০ হাজার ৪৬১ জন।

এদিকে সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের নানা কৌশলে নিজেদের পক্ষে নিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীরদ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

খুলনা-৬ আসনে জয়-পরাজয় নির্ভর করছে আ.লীগ ও সংখ্যালঘুদের ভোটে

আপডেট সময় : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬