খুলনা- ৪ আসনে আব্দুস সালাম মূর্শেদী এমপির দলীয় নৌকা প্রতীকের নতুন অফিস উদ্বোধন
- আপডেট সময় : ১১:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৫৭ বার পঠিত

খুলনা- ৪ আসনে আব্দুস সালাম মূর্শেদীর এমপির দলীয় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন আজ ১জানুয়ারি সোমবার সন্ধ্যায় রূপসার টিএসবি ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের পাচানী কলোনি মোড়ে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আ”লীগ সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফ ম আলাউদ্দিন মাহমুদ, ,উপজেলা আ”লীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, উপজেলা আ”লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ।
কাজদিয়া বণিক সমিতি সভাপতি জুলফিকার আলী ৮ ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা শেখ মইনউদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার ইন্তাজ মোল্লা ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ ম মিজানুর রহমান সাধারণ সম্পাদক উৎপল দত্ত।
বক্তৃতায় নেতাকর্মীরা বলেন, খুলনা ৪ আসনে আব্দুস সালাম মূর্শীদের বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে এবং নৌকাকে জিতিয়ে শেখ হাসিনার উন্নয়নের যে ধারাবাহিকতা তা অব্যাহত রাখতে হবে।
এ সময় শ্রমিক লীগ কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















