সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩
সৈকত মন্ডল-বাগেরহাট:
- আপডেট সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১১২ বার পঠিত

সৈকত মন্ডল, বাগেরহাট:
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মৎস ঘেরের কর্মচারী।
নিহতরা হলেন- রামপালের শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকর সাইদুল রহমানের ছেলে শুকর (২৫)
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামপালের ফয়লা বাজার থেকে মোটর সাইকেলযোগে বেলাই যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রাক ড্রাইভার অঙ্গাত রয়েছে।




















