ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)০১ সেপ্টেম্বর উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩

মিহির-খুলনা ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৫২৪ বার পঠিত

আগামী ০১ সেপ্টেম্বর শুক্রবার জাঁকজমক পূর্ণভাবে উদ্যাপিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩”।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, আনন্দ র‌্যালি, পোস্টার ও প্রজেক্ট প্রেজেন্টেশন, কুয়েটের অর্জন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং টেকনিক্যাল প্রেজেন্টেশন, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচী ও মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ০১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২০তম বর্ষপূর্তি উদ্যাপন করবে কুয়েট। বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় গণ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগস :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)০১ সেপ্টেম্বর উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩

আপডেট সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩