খুলনা খানজাহান আলী থানা এলাকায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০২:২৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৩৩৯ বার পঠিত

খুলনা খান জাহান আলী থানা শিরোমনি বাইপাস চিংড়ি খালি এলাকায় ২৪০ (দুইশত চল্লিশ) গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
খানজহান আলী থানা মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে ডিউটিরত এসআই (নিঃ) অয়ন তীর্থ পাইক সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান কালে ৬ আগষ্ট সোয়া ১২ টা সময় শিরোমনি বাইপাস সড়ক চিংড়িখালী বাজর এলাকায় মেসার্স আঁখি অয়েল মিল এন্ড দোলন ফুড ইন্ডাস্ট্রিজ এর সামনে হইতে মৃত আকবর খার পুত্র আসামী মোঃ শরীফুল (শরীফ) (৪০) কে ২৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি শিরোমনি ৭নং ওয়ার্ড, উত্তরপাড়া কালাম মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া ।
এ বিষয় খানজাহান আলী থানা সেকেন্ডে অফিসার এস আই (নিঃ) পীযুষ কান্তি দাস জানান একটি লাল শপিং ব্যাগের মধ্যে স্বচ্ছ পলিথিনে রক্ষিত ২৪০ (দুইশত চল্লিশ) গ্রাম গাঁজাসহ শরীফ কে হাতেনাতে আটক করা হয়েছে এবং মাদক অইনে মামলা হয়েছে মামলা নং ০৪ তারিখ ০৬/০৮/২০২৩ ইং।



















