ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনার বটিয়াঘাটায় মটর সাইকেল দূর গটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ ইমরান হোসেন- বটিয়াঘাট (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৩০ বার পঠিত

বটিয়াঘাটা উপজেলা পলিটেকনিক্যাল কলেজের সামনে গতকাল শনিবার বিকেল চারটায় সড়ক দুর্ঘটনায় রূপম সরদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রূপম গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের একমাত্র ছেলে।

পুলিশ জানায়, তিনটি মটর সাইকেলযোগে ছয় বন্ধু দ্রুত গতিতে খুলনা থেকে কাতিয়ানাংলা গ্রামের বাড়ি ফিরছিলেন। বটিয়াঘাটা বাসস্টান্ডের দক্ষিণ পাশে পলিটেকনিক্যাল কলেজের সামনে পৌঁছলে খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে রূপমের মটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। রূপম এবং তার পিছনে থাকা চাচাত ভাই ইশাদ হালদার (২০) ছিটকে রাস্তার উপর পড়ে যায়। রূপমের মাথায় মারাত্মক আঘাত লাগে। তাকে স্থানীয়রা দ্রæত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইশাদের আঘাত সামান্য হওয়ায় সে প্রাণে বেঁচে যায়। মাত্র তিন মাস আগে চেয়ারম্যান আসলাম হালদার রূপমকে মটর সাইকেলটি কিনে দেন। রূপম উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র।

খুলনার বটিয়াঘাটায় মটর সাইকেল দূর গটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪