ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১১৯ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। আরও বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো বাঁধা অগ্রহণযোগ্য হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।

সমাবেশে আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, প্রবীণ বিএনপি নেতা আকবার হোসেন, কয়রা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশীদ, প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, এনটিভির কয়রা প্রতিনিধি তরিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আলাউদ্দিন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান,সিরাজুদ্দৌলা লিংকন, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমূখ।

ট্যাগস :

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫