ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান ও ককটেলসহ গ্রেপ্তার ৫

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫০৮ বার পঠিত

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি পাইপগান ও ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী সাঈদসহ চক্রের ৫ সদস্যদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সদস্যরা। সোমবার (১৮ মার্চ) রাতে তেরখাদা উপজেলার নিশিপুর এলাকার একটি টিনশেড বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- তেরখাদা উপজেলার মল্লিকপুরের মোঃ আবু সাঈদ মোল্লা (৩৪), মোঃ করিম মোল্লা (৩৬), মোঃ তরিকুল ইসলাম (৩৫), মোঃ রাজিব শেখ (২৮) ও মোঃ শরিফ গাজী (২৮)।

মঙ্গলবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়ে র‍্যাব-৬ খুলনা কার্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল তেরখাদা উপজেলার নিশিপুর এলাকার একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে অভিযান পরিচালনা করে। এ সময় প্রধান আসামি মোঃ আবু সাঈদ মোল্লার কাছ থেকে ২টি পাইপগান ও অন্যান্য আসামিদের কাছ থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে স্বীকার করে।

সর্বশেষ জব্দকৃত আলামত ও ডাকাত দলের সদস্যদের তেরখাদা থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান ও ককটেলসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪