ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায় ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী অশোক নিহত

মোঃ কুরবান-রূপসা(খুলনা):
  • আপডেট সময় : ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৬৯ বার পঠিত

খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে এক দশ চাকার ট্রাক চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে।

এঘটনাটি ঘটেছে সোমবার ৭ই আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে।নিহত অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের
পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- রাত ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নাম্বারের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে।

এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে।এতে দোকান দু’টি একেবারেই ভেঙ্গে গুড়িয়ে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়ে।

এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আটক ট্রাকটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

খুলনায় ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী অশোক নিহত

আপডেট সময় : ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩