ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগ আটক ৪

মোঃ কুরবান-রূপসা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

খুলনা নগরীর খালিশপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবনে জবাই করা কুকুরের মাংসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে এঘটনা ঘটে।

জানা গেছে, গোপন খবরেরভিত্তিতে খালিশপুর থানা পুলিশ জানতে পারে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে মাংশ বিক্রি করতো একটি চক্র। এর ধারাবাহিকতায় বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হল- খালিশপুরের ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অষ্টম শ্রেনির ছাত্র তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়াম (১৬), চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক।

এ ঘটনায় তাৎক্ষণিক সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামীদের খালিশপুর থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগ আটক ৪

আপডেট সময় : ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩