ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর বিধ্বস্ত

মোঃ কুরবান-রূপসা(খুলনা):
  • আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৮০ বার পঠিত

মোঃ কুরবান-রূপসা(খুলনা):

খুলনা জেলার দিঘলিয়ায় উপজেলাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

গতকাল শনিবার আনুমানিক সকাল ১০-৩০ মিনিটের সময় দিঘলিয়া উপজেলা পরিষদের পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামে বেলুন ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৩২) এর বাড়ির সামনে বিকট শব্দ শুনে এলাকাবাসী জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় জাহিদুল ইসলাম তার বসতবাড়ির সামনে রাস্তায় বসে গ্যাস সিলিন্ডারে বেলুনে ফুলাচ্ছিলেন। বেলুনে গ্যাস ঢোকানোর সময় অসাবধানতাবশতঃ গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনে জাহিদুলের সেমি পাকা বসতঘরের আংশিক দেয়াল বিধ্বস্ত হয় এবং পাশ্ববর্তী এক প্রতিবেশীর বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এবং দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার প্রতিবেদককে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২টি বসত বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আহত হওয়ার ঘটনার খবর পাইনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

ট্যাগস :

খুলনাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর বিধ্বস্ত

আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪