খুবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নগরীর জিরোপয়েন্ট এলাকা ২ ঘন্টা অবরোধ
- আপডেট সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫৩৯ বার পঠিত

খুবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নগরীর জিরোপয়েন্ট এলাকা ২ ঘন্টা অবরোধ, দুই মহাসড়কের আটকা ছিল শতাধিক যানবাহন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩জন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
ডুমুরিয়া
এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ায় জনভোগান্তির সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকার অবরোধ তুলে নেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায়এনে সাজা নিশ্চিত করা হবে।
এর আগে পাইকগাছা থেকে বাসে আসার পথে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন এর মাস্টার্সের শিক্ষার্থী লাবণ্য সরদার নব্যর সাথে বসা ও ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় বাস শ্রমিকদের।
পরবর্তীতে বাসটি জিরো পয়েন্ট এলাকায় এলে সহপাঠীরা সেটি শুনতে গেলে শ্রমিকরা চড়াও হয়।
এ সময় বাস শ্রমিকরা লাবণ্য সরদার নব্য এবং একই ডিসিপ্লিন এর শিক্ষার্থী আসিফ মাহমুদ সোহেল ও অলকেশ সরকারকে মারধর করে। পরবর্তীতে এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটায় জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ছোট বড় কয়েকশো যানবাহন রাস্তায় আটকা পড়ে।
এর দেড় ঘন্টা পর বেলা বারোটার দিকে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এতে করে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।



















