ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন দাখিল করলেন ৩ পদে ১৪ জন প্রার্থী

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২০২ বার পঠিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় দফায় দিনাজপুরের খানসামায় উপজেলায় ৩ পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুস্তম আলী তিনি আরও জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খানসামা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, যুবনেতা হাজ্জাজ আল হাদী বড় বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম ও উপজেলা বিএনপি সদস্য মসউদ হোসেন চৌধুরী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, সাংবাদিক সারমিন রহমান ও গুলসান জান্নাত সানু।

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন দাখিল করলেন ৩ পদে ১৪ জন প্রার্থী

আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪