ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় ৬ ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপণ 

মো: লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১০২ বার পঠিত

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই)সকাল ১০টায় জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৭ হাজার করে চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জানা গেছে,জেলায় নির্ধারিত ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”

খানসামায় ৬ ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপণ 

আপডেট সময় : ০৪:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫