ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খানসামায় ৫ জুয়ারী আটক, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জুয়ারীকে ১ মাসের কারাদণ্ড

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৮৬ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে থানা পুলিশের হাতে আটক ০৫ জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে ০১ মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের পাকেরহাট খোদরাপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার রহিম উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩০), ঐ এলাকার মৃত গাঁঠিয়া ইসলামের পুত্র লুৎফর রহমান (৪৮), মৃত মহির উদ্দিনের ছেলে মমতাজ আলী (৪৪), পাকেরহাট মাস্টারপাড়া এলাকার মৃত বুধমহন কাওয়ালীর ছেলে বিমল কাওয়ালি (৪২) ও মৃত শরৎ চন্দ্র কাওয়ালীর ছেলে নির্মল চন্দ্র কাওয়ালি (৪২)।

থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ওই এলাকায় একটি লিচু বাগানে জুয়া চলছিলো। এতে পরিবেশ নষ্ট হচ্ছিলো এলাকার। এদিন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।

ওসি মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর আটক ০৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার যেকোনো এলাকায় মাদক ও জুয়া চললে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদক জুয়া নির্মূলে আমরা বদ্ধপরিকর।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

খানসামায় ৫ জুয়ারী আটক, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জুয়ারীকে ১ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪