ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খানসামায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০২:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৪৮ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মূল ফটকের সামনে এ মানববন্ধন করে। এছাড়াও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরসহ মনমোহন বিএসসি উপর হামলার নেতৃত্বে থাকা মতিয়ার বাঘা, লিটন মেম্বার, মিজানুর রহমানসহ জড়িত সকল হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এ ঘটনায় শিক্ষক হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খানসামায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪