ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পঠিত

Oplus_131072

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে দিনাজপুরের খানসামা উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে ইমামতি করেন জুলাই আন্দোলনের যোদ্ধা সেকেন্দার আলী। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “শরিফ ওসমান হাদী ছিলেন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। তার আদর্শ, সংগ্রাম ও দৃঢ় অবস্থান ভবিষ্যত প্রজন্ম, বিশেষ করে তরুণ সমাজকে অনুপ্রাণিত করে যাবে।”

নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা ওসমান হাদীর আদর্শ ও সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

খানসামায় শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫