ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৪১ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় লাবনী আক্তার ২০ নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবনী আক্তার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ছাইদুল ইসলামের স্ত্রী এবং নীলফামারী সদর উপজেলার বেতলাগাড়ী ইউনিয়নের মোস্তাকিমের মেয়ে লাবনী আক্তার এবং এক সন্তানের জননী।

জানা যায়, সকালে পরিবারের লোকজন জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের লাবনী আক্তারের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসার জীবনে বিভিন্ন সময়ে দাম্পত্য কলহের কারণে একাধিকবার বাবার বাড়িতে চলে যান গৃহবধূ। সর্বশেষ ২০ দিন আগে তিনি নিখোঁজ ছিলেন। ওই নিখোঁজের ঘটনায় গত রবিবার (১৩ জুলাই) এলাকায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি আপোষে মীমাংসা হয় এবং তিনি স্বামীর বাড়িতে ফেরত আসেন। এর পরদিনই এমন ঘটনা ঘটলো।

এ বিষয়ে নিহতের লাবনী আক্তারের স্বামী ছাইদুল ইসলাম বলেন, “এর আগে ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার বাবার বাড়ি চলে গিয়েছিল। আমি উত্তরা ইপিজেডে চাকরি করি। সকালে কাজে যাওয়ার আগে তার সঙ্গে কথা হয়েছিল। সে কেন এমন করলো, কিছুই বুঝতে পারছি না।”

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

খানসামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫