ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় ওজন যন্ত্র যাচাইয়ে অভিযান

মোঃ লায়ন ইসলাম, খানসামা(দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৭২ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্যতা নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে ওজন মাপার যন্ত্র যাচাই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই’র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয় এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চলবে।”

খানসামায় ওজন যন্ত্র যাচাইয়ে অভিযান

আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫