ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৫০ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য,সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে সরকারিভাবে তাদের পুনর্বাসনে এ সহায়তা প্রদান করা হলো।

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

আপডেট সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫