ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৫৯২ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিদয় ত্রিপুরা (৩৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড হাজাছড়া এলাকার গহিন জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিদয় ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাইলাংছি পাড়ার মৃত নর কুমার ত্রিপুরার ছেলে।

জানা গেছে, নিহত রিদয় ত্রিপুরা গত মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ২০২৩) তার স্ত্রী সহ মাটিরাঙ্গা বাজার হতে বাড়ি যাচ্ছিল। বাড়ির কাছাকাছি যাওয়ার পর স্ত্রীকে বাড়ি পাঠিয়ে সে থেকে যায়। তারপর থেকে নিখোঁজ ছিল সে। নিহতের পরিবার থেকে এই বিষয়ে কাউকে কিছু জানায়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , ‘অর্ধগলিত মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।’

ট্যাগস :

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩