খাগড়াছড়ির গুইমারায় সরকারী চাল বহনকারী ট্রাকে আগুন; দগ্ধ- ২
- আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২৭৫ বার পঠিত

খাগড়াছড়ির গুইমারায় সরকারী চাল ভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ট্রাক চালক মোঃ ইসহাক মিয়া(২৮) ও হেলপার মোঃ বেলাল হোসেনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিরাব রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে জনৈক আলাউদ্দিনের বাড়ীর সামনে বিএনপির ডাকা অবরোধে রাস্তায় গাছ ফেলে সরকারী চাল বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রাকটি চাউল নিয়ে চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং যাচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা ট্রাকের দগ্ধ চালক ও হেলপারকে উদ্বার করে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।
তবে এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র করকে ফোন দেওয়া হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে অবরোধ চলাকালে গতকাল রবিবার রাতে বিএনপি কর্মীরা খাগড়াছড়ি শহরের জিরো মাইল ও মানিকছড়িতে কয়েকটি ট্রাক ভাংচুর করে বলে জানা গেছে।
তবে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।



















