ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খাগড়াছড়িতে খালে পড়েছিল কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৪৮৮ বার পঠিত

খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকার খাল থেকে কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ অজ্ঞাত শিশুটিকে খাল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পথচারীরা খাগড়াছড়ি শহরের মধুপুর খালের পানিতে কাপড়ে মোড়ানো কিছু দেখে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নিচে নেমে
কাপড়ে মেড়ানো এক শিশুকে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর দত্ত অপু জানান, পুলিশ শিশুটিকে হাসপাতালে আনার পর তাৎক্ষনিক পরীক্ষা করে দেখা হয়। হাসপাতালে আনার অনেক আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের ধারণা কন্যা শিশুটি ৪-৫ মাস বয়সী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্ত করা হবে। এখনও পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।

খাগড়াছড়িতে খালে পড়েছিল কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪