ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারকেলের চারা বিতরণ 

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২২১ বার পঠিত

খুলনার পাইকগাছায় ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষকদের এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন এর সঞ্চালনায় নারকেল চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সৈকত মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষানী বৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,উপকূলীয় পাইকগাছার লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। সে কারনে সরকার এ অঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে। তাই আমি আশা করছি আপনারা চারাগুলো স্ব-যত্নে লাগিয়ে পরিচর্যা করবেন।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারকেলের চারা বিতরণ 

আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫