ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কোটা বাতিলের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি পালন

ফুলতলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২১৪ বার পঠিত

সরকারি চাকুরীতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন।

গতকাল ৭ জুলাই রবিবার কুয়েট সাধারণ শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের দূর্বার বাংলা চত্বরে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসুচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকাট নিয়ে অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর কয়েকজন চাকুরী প্রত্যাশী কাটা ফিরিয়ে আনতে হাইকোর্টে একটি রিট করেন। গত ৫ জুন হাইকোর্ট কোটা বাতিল করা সরকারের পরিপত্রটি অবৈধ ঘোষনা করেন। এরপর থেকে মাঠে নেমেছে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা।
বৈষম্যহীন ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল রবিবার কুয়েট ক্যাম্পাসের দূর্বার বাংলা চত্ত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেন। বেলা ১১টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন জাহিদ, নাজমুস সাবিক, দীপ কুমার কুন্ডু, জীবন, সিহাবুল ইসলাম, শোভন রায়, সন্ধি, ওবাইদুল্লাহ। এ সময় শিক্ষার্থীরা কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, কোটা বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশ চাই, কোটা মানে ভিক্ষা মুক্তি পাক শিক্ষা’’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ট নিয়ে অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

কোটা বাতিলের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি পালন

আপডেট সময় : ১২:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪