ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কেশবপুরে ৭ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

কেশবপুরে ৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অসীম কুমার ভট্টাচার্যের সঞ্চালনায়
অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুশান্ত কুমার মল্লিক, রানা প্রতাপ বৈরাগী প্রমুখ।

৭ দফা দাবির ভেতর রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

ট্যাগস :

কেশবপুরে ৭ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩