ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পর্যায়ে প্রথম খেলায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

দ্বিতীয় খেলায় ভারতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ,ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা,গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজু আহম্মেদ। খেলা পরিচালনা করেন তজিবর রহমান ও আব্দুর রাজ্জাক।

সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আরজান আলী, ইভান, শওকত আলী ও শরিফুল ইসলাম।
খেলা ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী।

ট্যাগস :

কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩