ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে ৩ চোর চক্রের সদস্য গ্রেফতার:চুরির ৪টি ব্যাটারী উদ্ধার

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৬:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২১৬ বার পঠিত

কেশবপুরে গ্রামীণ ফোন মোবাইল টাওয়ারের চুরির ৪টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করাসহ চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার ৩১ অক্টোবর রাতে উপজেলার সরসকাটি বাজারে ফোনের টাওয়ারে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রকিবুল ইসলাম (৪৫),বাগেরহাট জেলার কন্দুয়া থানার শিবপুর চন্দপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে হাফিজুল (২০) ও যশোর জেলার বেনাপোল থানার ভবের বেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (২১)।
ওপরদিকে অন্য চুরির ঘটনার সন্দিগ্ধ আসামি কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের বিল্লাল শেখের ছেলে সাজমুল হাসান (২০) কে গ্রেফতার করে ভেরচী ফাঁড়ি পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সরসকাটি বাজার এলাকায় গ্রামীণ ফোন মোবাইল অপারেটরের টাওয়ার ভবনের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ফোন টাওয়ারের ব্যাটারী চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাদেরকে আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বিদূষ বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির ৪টি ব্যাটারী এবং চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১২-৬৭৯২ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করাসহ চোরদের কে আটক করে থানায় নিয়ে আসেন। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে। যার মামলা নং-১৪।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রামীন ফোন কোম্পানিতে চাকুরীর সুবাদে মোবাইল ফোন টাওয়ারের ব্যাটারী ইন্সটোলেশনসহ বিভিন্ন টেকনিক্যাল কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা বিভিন্ন টাওয়ারের ব্যাটারী চুরি করে থাকে। আসামি রকিবুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, গ্রামীণ মোবাইল ফোনের টাওয়ারের ৪টি চুরির ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কে বুধবার ১ নভেম্বর সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে ৩ চোর চক্রের সদস্য গ্রেফতার:চুরির ৪টি ব্যাটারী উদ্ধার

আপডেট সময় : ০৬:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩