কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগের মোটরসাইকেল শোডাউনে আনন্দ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৫৬৯ বার পঠিত

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের মোটরসাইকেল শোডাউনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত কেশবপুরের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আবারো নৌকা প্রতীকের প্রার্থী হওয়ায় সোমবার ২৭ নভেম্বর বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেশবপুরে মোটরসাইকেল শোডাউনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মোটরসাইকেল শোউডানে আনন্দ মিছিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার গফুর,যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সুমন,সহ-সভাপতি আবু হাসান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।



















