ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৫৭ বার পঠিত

কেশবপুরে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের নিকট স্মারকলিপি দেওয়া প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী,সদস্য সচিব কবি ও মধুসূদন গবেষক খন্দকার খসরু পারভেজ, সহকারী সদস্য সচিব মনিরুল ইসলাম,সদস্য স্বপন কুমার মন্ডল,উদীচী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক,সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, রবিউল আলম প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে প্রতিষ্ঠিত হয়েছে মধুপল্লী ও পর্যটন কেন্দ্র। রয়েছে মাইকেল মধুসূদন ইনস্টিউশন, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় সাগরদাঁড়িতে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করা হচ্ছে কয়েক বছর ধরে। এ দাবি বাস্তবায়নের জন্য মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের স্মারকলিপি প্রদান করার পাশাপাশি মানবন্ধন করেছে। বাংলাদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন হলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়নি। যে কারণে ‘সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমর্থন,সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন বলেন, ‘সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কেশবপুরে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩