সংবাদ শিরোনাম ::
কেশবপুরে সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নওয়াব আলী খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

কেশবপুরে সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নওয়াব আলী খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
তিনি ২০১৫ সালের ১০ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ১১ নভেম্বর বিকেলে তার জন্মস্থান আটন্ডা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ১৯৫৪ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। এরপর ১৯৬৮ সালে কেশবপুর কলেজ প্রতিষ্ঠা করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।


















